ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন:ওবায়দুল কাদের

     শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন:ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুহাতে চলে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শনিবার (৪ নভেম্বর) আরামবাগের জনসভায় দেয়া বক্তব্যে তিনি বলেন,বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে! 

    ওবায়দুল কাদের বলেন, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন।

    তিনি বলেন,হায়রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাবো না! এখন কাদের পালাবার পথ নাই?

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। 

    তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা যেখানে নিয়ে গেছেন, বিশ্বনেতারা প্রশংসায় পঞ্চমুখ হন। দুর্ভাগ্য আমাদের, বিএনপি একটা ধন্যবাদও কোনোদিন দেয়নি। শেখ হাসিনার জনপ্রিয়তায় ওরা হিংসা করে।


    কাদের বলেন, এদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। ক্ষমতা পেলে এরা দেশকে ধ্বংস করবে। এই অপশক্তির হাতে দেশ তুলে দিতে পারি না।


    সতর্ক পাহারায় থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে, বলেন তিনি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ