ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ইসরায়েলকে ১৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

     ইসরায়েলকে ১৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ইসরায়েলের জন্য রিপাবলিকানদের ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বৃহস্পতিবার প্যাকেজটি ২২৬-১৯৬ ভোটে পাস হয়।

    নতুন রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনের অধীনে বিলটি প্রথম কোনো বড় আইনি পদক্ষেপ। কেভিন ম্যাকার্থিকে সরিয়ে দেওয়ার পর গেল সপ্তাহে এই পদে বসেন মাইক।  

    ইসরায়েলের আইরন ডোম ও ডেভিড'স স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের মজুত থেকে সামরিক সরঞ্জাম স্থানান্তরের জন্য এই প্যাকেজে ৪ বিলিয়ন ডলার রাখা হয়েছে।  

    জনসন বৃহস্পতিবার সিনেট ও হোয়াইট হাউসকে দ্রুত বিলটি অনুমোদনের আহ্বান জানিয়েছেন।

    এক্সে এক পোস্টে জনসন বলেন, সিনেট ও হোয়াইট হাউসকে আমি আহ্বান জানাই, তারা যেন দ্রুত বিলটি পাস করে।  

    বিলটি আইনে পরিণত হতে হলে এটিকে সিনেটে পাস হতে হবে, যেখানে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিলটিতে প্রেসিডেন্টের সইও দরকার পড়বে।  

    ভোটের আগে, হোয়াইট হাউস বলেছে, বিলটি আগামী বছরগুলোতে আমাদের সুরক্ষা এবং জোটের জন্য ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।

    বাইডেন কংগ্রেসকে ১০৬ বিলিয়ন ডলারের একটি জরুরি খরচের প্যাকেজ পাস করতে বলেছিলেন, যাতে ইসরায়েল, তাইওয়ান ও ইউক্রেনের জন্য তহবিল অন্তর্ভুক্ত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ