ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রোববার থেকে আবার অবরোধ আসছে

    রোববার থেকে আবার অবরোধ আসছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি। আগামী ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দিচ্ছে দলটি। 

    বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দিতে পারেন।

    একই দাবিতে বিএনপির ডাকা ৩ দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার।


    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গনমাধ্যমকে বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে। সন্ধ্যার দিকে নতুন কর্মসূচি জানতে পারবেন।

    তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে আমাদের ওপর হামলা-মামলা চলছে। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।


    সূত্র: ঢাকা পোস্ট


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ