ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বিএনপির কার্যালয় তালাবদ্ধ ,চেয়ারে ইসির সংলাপের চিঠি

    বিএনপির কার্যালয় তালাবদ্ধ ,চেয়ারে ইসির সংলাপের চিঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৪ নভেম্বর ফের দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য অন্য নিবন্ধিত দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় একজন পথচারীকে সাক্ষী রেখে তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের চেয়ারে ইসির এ চিঠি পৌঁছানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

    তবে এর আগে রাজনৈতিক দলের সঙ্গে হওয়া ইসির সংলাপে বিএনপি অংশ নেয়নি। তার বদলে ইসির পুনর্গঠন চেয়েছে দলটি। এবার বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন দলটির মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ।

     ২৮শে অক্টোবর সহিংসতার পর থেকেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য বিএনপির নয়াপল্টনের এই তালাবদ্ধ কার্যালয়েই চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি মহাসচিব সহ দলের দুজন প্রতিনিধিকে। মহাসচিব মির্জা ফখরুল জেলে রয়েছেন।

    বিএনপি মহাসচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুসারে একাদশ জাতীয় সংসদের মেয়াদপূর্তির কারণে আগামী ২৮ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার করার বাধ্যবাধকতা রয়েছে।

    নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের মূল অংশীজন— নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের— সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আগামী ০৪ নভেম্বর এক আলোচনা সভার অয়োজন করা হয়েছে।

    চিঠিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ওই সভায় সভাপতিত্ব করবেন এবং নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।

    'নির্বাচন কমিশন কর্তৃক আহ্বানকৃত ওই সভায় আপনার দলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আপনাদের কর্তৃক মনোনীত দুইজন উপযুক্ত প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য কমিশন অনুরোধ জানিয়েছেন,' চিঠিতে লেখে ইসি।

    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে।

    বুধবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর নির্বাচনি সময় গণনার সময় বিভিন্ন দাবিতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। এ নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে সহিংতা।

    এ অবস্থায় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পরিস্থিতি অনুকুল বা প্রতিকূল থাকুক, তাদের হাতে কোনো বিকল্প নেই। নির্বাচন অনুষ্ঠানের জন্য তার কমিশন দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচন যথাসময়ে হবে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ