ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • জাতিসংঘের কোনো কার্যকারিতা বাস্তবে নেই: ওবায়দুল কাদের

    জাতিসংঘের কোনো কার্যকারিতা বাস্তবে নেই: ওবায়দুল কাদের
    সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের দেওয়া বিবৃতি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।


    ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ তো নামকাওয়াস্তে। তাদের কোনো কার্যকারিতা নেই বাস্তবে।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের বিবৃতিতে দে হ্যাভ বিন মিসলেড। আমরা বলতে চাই জাতিসংঘের আসলে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়।


    তিনি বলেন, সুদান দুই ভাগ হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনে কী হচ্ছে? জাতিসংঘের কথা কেউ শুনে? আজকে গাজায় যা হচ্ছে জাতিসংঘের একটি কথা কেউ শুনছে? জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো বাস্তবে নেই। বাংলাদেশের ইলেকশন নিয়ে এখানে একটা ঘটনা ঘটেছে। বিভিন্ন রকম ইনফরমেশন যেতে পারে, এটাতে তো তাদের (জাতিসংঘ) কোনো ক্ষতি হচ্ছে না। তারা তো আসল দায়িত্বটাই পালন করতে পারছে না।

    ভালো কিছু কথা বলা ছাড়া বিশ্বে জাতিসংঘের আর কোনো ভূমিকা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইউক্রেনে তারা কিছু শব্দচয়ন করে সুন্দর সুন্দর কথা বলেছে। ক্লাইমেট চেঞ্জের অবনতি ঘটছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝে মধ্যে সুন্দর ভাষায় আপন মনে মাধুরী মিশিয়ে ভালো ভালো কথা বলেন। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া তাদের আর কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।


    বিএনপি ছাড়া আরেকটি নির্বাচনের দিকে দেশ এগুচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আই ডোন্ট নো। বিএনপির অধিকার ইলেকশন করার। তারা ইলেকশন না করলে করবে না। আমার কথা হলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান যেভাবে বলছে আমাদের ইলেকশন, আমাদের গণতন্ত্র ঠিক সেভাবে চলবে, এতে কে এলো বা কে এলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার।


    বিএনপিকে ছাড়া নির্বাচন হলে দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্পেস দেন, সময় আসুক।

    তিনি বলেন, বিএনপি না এলে আমরা কি তাদের জোর করে আনবো? বিএনপি না এলে সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করবো না। এটিকে প্রশ্নবিদ্ধ যারা বলেন তারা বলতে পারেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ