ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

    নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

    আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে তারা সেখানে জড়ো হতে শুরু করেন।

    নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১২টায় তাদের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

    সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

     কাকরাইল মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন।

    তবে দলের জ্যেষ্ঠ নেতারা এখনো সমাবেশস্থলে পৌঁছাননি।

    বিএনপি জানিয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষে এক দফা আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

     বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। তারা রঙিন টুপি পরে ও প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে সমাবেশস্থলে আসছেন।

    সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় সড়কের দুই পাশে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

    এরই মধ্যে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

    ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

     

     

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ