ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ আর নেই

    অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্মাতা, অভিনেতা ও কবি তারেক মাহমুদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শুক্রবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান।

    পোস্টে তিনি লেখেন, ‘আমার খুব প্রিয় মানুষ ছিল তারেক ভাই। আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’, চরিত্রের নাম ছিল আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার পরিবারের একজন সদস্য আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে।’

    তিনি লেখেন, ‘চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম এমনভাবে সে করেছিল তার ভিতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে কতটা চিনতে পেরেছিল জানি না। কারণ বর্তমান অভিনেতাদের সহজে চেনা এখন দুষ্কর হয়ে গেছে। তবে মৃত্যুবরণের পর আমাদের সমাজের মানুষ ও দেশের মানুষ কিছুটা ফিল করে।’

    সবশেষ তিনি লেখেন, ‘অবশেষে শুধু বলে এই মানুষটা ভালো অভিনয় করতো। কেউ বলতে পারে না মানুষটা ভালো ছিল। তবে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন।’


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ