ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শাশুড়িকে সম্মান জানানোর দিন আজ

    শাশুড়িকে সম্মান জানানোর দিন আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এজন্য আপনার শাশুড়িকে ফোন দিন। আন্তরিকভাবে জানতে চান, তিনি কেমন আছেন। সবচেয়ে ভালো হয় যদি তার পছন্দের কোনো খাবার বা পছন্দের কোনো কিছু উপহার দিয়ে চমকে দিতে পারেন।

    আমাদের জীবনে শাশুড়ি গুরুত্বপূর্ণ মানুষ। তিনি অভিভাবক, মায়ের মতো। এমন একজন মানুষকে সম্মান জানাতে প্রতি বছর অক্টোবর মাসের চতুর্থ রোববার 'শাশুড়ি দিবস' উদযাপন করা হয়। সেই হিসেবে আজ 'শাশুড়ি দিবস'।

    বিয়ে মানে দুই পরিবারকে এক করা, যে কাজটি মোটেও সহজ নয়। অথচ এই কঠিন কাজটিই সহজে করেন শাশুড়িরা। আবার প্রেমের বিয়ের ক্ষেত্রে শ্বশুর বাধা হয়ে দাঁড়ালেও সাধারণত শাশুড়ি ঠিকই পাশে থাকেন। এমন একজন মানুষকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।

    তাই আজ শাশুড়িকে সম্মান জানাতে পারেন। যাদের বিয়ের কথা চলছে তারাও হবু শাশুড়িকে শুভেচ্ছা জানাতে পারেন। তাতে বিয়ের কথাটা হয়তো আরও পাকা হবে।

    এজন্য আপনার শাশুড়িকে ফোন দিতে পারেন। আন্তরিকভাবে জানতে পারেন, তিনি কেমন আছেন। সবচেয়ে ভালো হয় যদি পছন্দের কোনো খাবার বা পছন্দের কিছু উপহার দিয়ে তাকে চমকে দিতে পারেন।

    তিনি অসুস্থ থাকলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন।

    এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস। শাশুড়ি দিবস কীভাবে চালু হয়েছিল বা কারা চালু করেছিলেন সেই ইতিহাস নিয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে, এটা নিশ্চিত করে বলা যায়, নিশ্চয়ই শাশুড়িকে সম্মান জানাতেই দিবসটির প্রচলন হয়েছে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ