ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন

    ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। এসব দাবিতে আগামী ২৭ অক্টোবর সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই ঘোষণা দেন। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ছাত্র ও যুব সমাবেশে এই ঘোষণা দেন তিনি।


    মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘কোনো লোক ঘরে থাকতে পারবে না। সবাইকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের পট পরিবর্তনের জন্য, ইমান রক্ষা করতে আমরা রাজপথে নেমেছি।’

    সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘শেখ হাসিনা সরকারকে বলতে চাই, যদি সোজা আঙুলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙুল বাঁকা করবে। আপনি সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই। ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। ইসলামী আন্দোলনকে দেখেছেন, তাদের আন্দোলন দেখেন নাই। কোনো অবস্থায় আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না। প্রহসনের নির্বাচন সহ্য করবো না।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ