ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ২৮ অক্টোবর সমাবেশ করবে আওয়ামী লীগও

    ২৮ অক্টোবর সমাবেশ করবে আওয়ামী লীগও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২৮ অক্টোবর এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তথ্য নিশ্চিত করেন।

    এরআগে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন। এই মহাসমাবেশ থেকে ‘সরকার পতনের মহাযাত্রা’ শুরু হবে বলেও জানান তিনি।

    বিএনপির মহাসমাবেশের প্রতিবাদে এবং রাজপথে মানুষের জানমালের নিরাপত্তায় একই দিন সমাবেশ করার ঘোষণা দিলো আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন সমাবেশে অংশগ্রহণ করবে বলে জানান মির্জা আজম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ