ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ডায়রিয়ায় নতুন আক্রান্ত ১৩৩

    ডায়রিয়ায় নতুন আক্রান্ত ১৩৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ২৪ ঘণ্টায় ১৩৩ জন নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২১৫ জন রোগী। তবে ‍এদিন কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। 

    বৃহস্পতিবার (১৭ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে।

    নতুন আক্রান্তদের নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ‍এখন ৬১ হাজার ৮২২ জন। অপরদিকে সুস্থ রোগীর মোট সংখ্যা ৬১ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। 

    বিজ্ঞপ্তি অনুসারে ২৪ ঘণ্টায় বরিশালে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন, সুস্থতা লাভ করেছেন ২৩ জন। পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ২২, সুস্থ ২৩ জন, ভোলায় নতুন আক্রান্ত ২৯ জন, সুস্থ হয়েছেন ৩১ জন রোগী। 

    অপরদিকে পিরোজপুরে আক্রান্ত হয়েছেন ২৭ জন, সুস্থ ১৯, বরগুনায় আক্রান্ত ১০ জন, সুস্থ ২০ ‍এবং ঝালকাঠিতে নতুন করে ৮ জনের ডায়রিয়ায় আক্রান্তের বিপরীতে সুস্থতা লাভ করেছেন ৯ জন ব্যক্তি। প্রসংগত, গত ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২২ মৃত্যুবরণ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ