ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবীতে বিক্ষোভ

    বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবীতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক  সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি। বৃহস্পতিবার (১৭ জুন ) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

    বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সস্পাদক কমরেড মোসারেফ হোসেন নান্নু। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ,বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধাক্ষ হারুন আর রসিদ, বাংলাদেশ খেতমজুর কমিটি বরিশাল জেলা সাধারন সম্পাদক কমরেড শাহ আজিজুর রহমান খোকন,কমরেড অধ্যাপক বীরেন্দ নাথ রায়, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি সদস্য কমরেড জাফর আহমেদ তালুকদার,কৃষক নেতা মফিজুর রহমান কবির, কমরেড আমির আলী ও মোঃ জাহিদ হোসেন প্রমুখ।  

    সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এসে শেষ হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ