ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

     রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান থাইল্যান্ডে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) আঞ্চলিক সম্মেলনে এ সহায়তার ঘোষণা দেন।


    মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    ব্রিটিশ হাইকমিশন জানায়, রোহিঙ্গা সংকট নিয়ে ইউএনএইচসিআরের আঞ্চলিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড অর্থায়নের ঘোষণা দেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডিও যোগ দিচ্ছেন।

    অ্যান-মারি বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত। আর সেটি মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায়।

    ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যতক্ষণ না নিরাপদে তাদের মাতৃভূমিতে ফিরতে না পারে, আমরা চলমান মানবিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে আমরা বাংলাদেশে শরণার্থীদের সুরক্ষা পরিষেবা, স্বাস্থ্যসেবা এবং ক্লিন এনার্জির জন্য আরও ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ