ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • করোনাকালে পানির মতো টাকা খরচ করেছি: প্রধানমন্ত্রী

    করোনাকালে পানির মতো টাকা খরচ করেছি: প্রধানমন্ত্রী
    রাজধানীর কাওলা মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ভিডিও থেকে নেওয়া ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারিতে সরকার পানির মতো টাকা খরচ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ টাকার বিনিময়ে করোনা টিকা দিয়েছে। কিন্তু আমরা বিনামূল্যে টিকার ব্যবস্থা করে দিয়েছি। টিকা শেষ হয়ে গেলে বিশেষ বিমান পাঠিয়ে টিকা আনার ব্যবস্থা করেছি। টিকা সংরক্ষণে ডিপ ফ্রিজ প্রয়োজন ছিল। সেগুলোও কেনা হয়েছে। এসব কাজে অনেক টাকা ব্যয় হয়েছে। করোনাকালে পানির মতো টাকা খরচ করেছি।

    তিনি বলেন, করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল পর্যন্ত ভাড়া করা হয়েছে। এসব হাসপাতালে কোটি কোটি টাকা ভাড়া দিতে হয়েছে। তাও দেশের জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছি। কারো থেকে একটা পয়সাও নেওয়া হয়নি। 

    তিনি আরও বলেন, করোনায় ডাক্তাররা চিকিৎসা দিতে চাননি। তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছি। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেককেই বিশেষ ভাতা দেওয়া হয়েছে। এরপর তাদের বিশেষভাবে কোয়ারেন্টাইনে রাখতে হয়েছে। এসব খরচ সরকার বহন করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ