ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • বরিশালে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি

    বরিশালে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বরিশালে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।  

    শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে দক্ষিণ জেলা বিএনপি এবং দলীয় কার্যালয় সমানে উত্তর জেলা বিএনপি ও মহানগর বিএনপি পৃথকভাবে এ অনশন কর্মসূচির আয়োজন করে।


    পাশাপাশি স্বল্প দূরত্বের মধ্যে একই সময়ে পৃথকভাবে দুটি অনশন কর্মসূচি হওয়ায় উভয়ের মাইকের বিকট আওয়াজে নেতাদের বক্তব্য শুনতে বিড়ম্বনায় পড়তে হয়ে কর্মী-সমর্থকদের। গোটা সদররোডে শব্দের জট ছাড়া নেতাদের বক্তব্য সঠিকভাবে কেউই শুনতে পারেননি। তবে উভয় কর্মসূচিতেই নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। যেখানে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এসে অনশনে অংশ নেন তারা।

    বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল কবির জাহিদ ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চালনায় উত্তর জেলা এবং মহানগর বিএনপির অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।  

    বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানসহ মহানগর ও উত্তর জেলা বিএনপিসহ মহিলা দল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।  

    অপরদিকে, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালম শাহিনের সঞ্চালনায় তাদের কর্মসূচিতে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল হোসেন খান।

    দক্ষিণ জেলা বিএনপির অনশন কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিনসহ দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন পর্যায় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

    কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের নেত্রী গুরুতর অসুস্থ, তাকে উন্নত চিকিৎসার জন্য এখনই বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকারের টালবাহানায় খালেদা জিয়ার কিছু হলে এর থেকে রেহাই পাবে না আওয়ামী লীগ সরকার। তারা সবকিছু অন্ধকারে রেখে ফের একটি পাতানো নির্বাচনের পথে হাঁটছে, যা এই বাংলার মাটিতে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ