ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • গাজায় ১ লাখ ৮৭ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত: জাতিসংঘ

    গাজায় ১ লাখ ৮৭ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত: জাতিসংঘ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত এক লাখ ৮৭ হাজারেরও বেশি বাসিন্দা বাস্ত্যুচ্যুত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।  খবর বিবিসি।  জাতিসংঘের ৮৩টি স্কুলে আশ্রয় নিয়েছেন অন্তত এক লাখ ৩৭ হাজার বাসিন্দা।

    জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) মাঠ দপ্তর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    গাজায় বিতরণ কেন্দ্র বন্ধ থাকায় প্রায় পাঁচ লাখ মানুষ এই সপ্তাহে জাতিসংঘের রেশন পাননি।

    গেল শনিবার ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল।  

    আল জাজিরা জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নয় শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় নিহত হয়েছেন ৭০৪ ফিলিস্তিনি।  

    সোমবার গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রী সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দেন। এদিন রাতভর গাজায় হামলা চলে।

    গাজায় সর্বাত্মক অবরোধের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ আরোপের সিদ্ধান্তে গভীরভাবে ব্যথিত। এই অবরোধ সেখানে পরিস্থিতির অবনতি ঘটাবে।  

    তিনি বলেন, সর্বশেষ লড়াই শূন্য থেকে উদ্ভূত হয়নি, বরং এক দশকের দীর্ঘ দখল থেকে উদ্ভূত, যার কোনো শেষ নেই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ