ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারতও

    নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ভারতও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ এবং ৬ দশমিক ২। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দেশটিতে আঘাত হানে এ দুটি ভূকম্পন।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নেপালে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে। শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ৩টা ২১ মিনিটে।


    ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, নেপালে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। আর ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।


    সেই ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং এর আশপাশের এলাকাগুলোতেও। এসব এলাকার বাসিন্দারা দ্বিতীয় ভূমিকম্পের পরে শক্তিশালী কম্পনের খবর জানিয়েছেন। আতঙ্কে সেখানকার অফিস এবং উচু ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে।


    উত্তর প্রদেশের লখনৌ, হাপুর এবং আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নেপালে সৃষ্ট এই ভূমিকম্পের প্রভাব উত্তরাখণ্ডের কিছু অংশেও অনুভূত হয়েছে।

    দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, আশা করি আপনারা সবাই নিরাপদে রয়েছেন। অনুগ্রহ করে আপনার ভবন থেকে নিরাপদ স্থানে চলে আসুন, তবে আতঙ্কিত হবেন না। লিফট ব্যবহার করবেন না!


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ