ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

    পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদার্থবিজ্ঞানে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস, অ্যান ল’হুইলিয়ার।


    রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের তিনজনের নাম ঘোষণা করে। পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে।  

    মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগের দিন সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলবিজয়ীদের নাম ঘোষণা করা হয়।


    এ বছর চিকিৎসায় দুই বিজ্ঞানী নোবেল পেয়েছেন। তারা হলেন, কাটালিন কারিকো ও  ড্রু ওয়েইসম্যান। টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি নিয়ে গবেষণা করে তারা নোবেল পেলেন।

    বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার স্টকহোমে যথাক্রমে রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

    ১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন। চেকে এ বছর অর্থের পরিমাণ প্রায় এক মিলিয়ন ডলার।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ