ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ভূমিসহ ঘর পাচ্ছে ৫৩ হাজার পরিবার

    ভূমিসহ ঘর পাচ্ছে ৫৩ হাজার পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দফায় আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমি ও পাকা ঘর দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। যা আগামী ২০ জুন (রোববার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

    বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আহমদ কায়কাউস বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও আধাপাকা ঘর করে দেওয়া হচ্ছে। ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপ-পরিচালক (উপ সচিব) জাহেদুর রহমান প্রমুখ।

    মুখ্য সচিব বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের কোনো মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

    এরই মধ্যে চলতি বছরের ২৩ জানুয়ারি ১ম পর্যায়ে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

    আগামী ২০ জুন দ্বিতীয় দফায় আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে (স্বামী ও স্ত্রীর যৌথনামে) বিনামূল্যে জমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ