ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা

    তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলা
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরক ডিভাইস দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

    দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের কাছে হামলার জন্য দুই ব্যক্তি দায়ী। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালিয়েছে এবং অপর একজনকে হামলা চালানো থেকে প্রতিহত করা হয়েছে।

    আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে, স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


    অপরদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে একটি সামরিক যানে করে দুই হামলাকারী সেখানে এসে হামলা চালিয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে।


    গ্রীষ্মের বিরতির পর রোববার (১ অক্টোবর) থেকেই পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা। স্থানীয় সময় দুপুর দুইটার অধিবেশনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ পার্লামেন্টের সব সদস্যের উপস্থিত থাকার কথা ছিল। এর মধ্যেই সকালে আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।

    কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এছাড়া এখনো পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ