ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ভারী বৃষ্টিপাত থাকবে আরও তিন দিন, ৩ নম্বর সতর্কতা সংকেত

    ভারী বৃষ্টিপাত থাকবে আরও তিন দিন, ৩ নম্বর সতর্কতা সংকেত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরে মৌসুমি বায়ু ও লঘুচাপের জেরে গত দুই দিন ধরে দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। আরও তিন দিন উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিসহ সারাদেশেই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ জুন) বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের ৩ তারিখ।

    বৃহস্পতিবার (১৭ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘এখন বর্ষাকাল, এই সময়ে মৌসুমি বায়ু অনেক সময় মাঝারি ধরনের সক্রিয় থাকে, কখনো কখনো কম সক্রিয় থাকে। এখন মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবেই সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও তিন দিন পর কিছুটা কমে যাবে।'

    তিনি বলেন, ‘বুধবার অতিভারি বৃষ্টিপাতের যে সতর্কবার্তা জারি করা ছিল সেটা হয়তো আজ ওভাবে থাকবে না। তবে ভারি বৃষ্টি থাকবে।’

    বুধবার সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর সতর্ক সংকেত বৃহস্পতিবারও বহাল থাকবে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য আছে। এর সঙ্গে বজ্রমেঘও তৈরি অব্যাহত আছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলেও জানান নাজমুল হক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ