ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কান্না থামছে না শিশু হোসাইনের

    কান্না থামছে না শিশু হোসাইনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন প্রাণ হারিয়েছেন। এ সময় ওই পরিবারের সাত মাস বয়সী শিশু হোসাইন মোহাম্মদ প্রাণে বেঁচে যায়।


    এখন নিজের আশপাশে শুধু বাবা-মাকে খুঁজছে অবুঝ শিশুটি। তাদের কাছে না পেয়ে ক্রমাগত কেঁদে চলেছে হোসাইন। কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না তার। শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠির সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামে এই হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়।

    বাবা-মা হারানো শিশু হোসাইনের গগনবিদারী চিৎকারে ভারী হয়ে উঠেছে বাড়ির আশপাশ। তার কান্না শুনে কাঁদছে পাড়া প্রতিবেশিরাও। স্বজনদের পাশাপাশি প্রতিবেশীরাও হোসাইনের কান্না থামানোর চেষ্টা করছেন।

    শিশু হোসাইনের ফুপু নাসরিন আক্তার বলেন, কিছুতেই আমার ছোট বাবার (হোসাইন) কান্না থামছে না। সে এখন আমার সঙ্গেই থাকবে। কিন্তু বাবা-মায়ের অভাব কি করে পূরণ করব? সবাই ওর জন্য দোয়া করবেন।  

    হোসাইনের দাদা নাসির হাওলাদার বলেন, আমার ছেলে, ছেলের বউ ও নাতনীর মরদেহ শুক্রবার রাত ৩টার দিকে ঝালকাঠিতে নিয়ে এসেছি। সকাল ৯টায় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আমার সাত মাস বয়সী নাতি হোসাইন মোহাম্মদকে আল্লাহ আমাকে চিহ্ন হিসেবে রেখেছেন। ওকে মানুষের মতো মানুষ করব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ