ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • শিক্ষা বোর্ড থেকে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য

    শিক্ষা বোর্ড থেকে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা বোর্ড থেকে ফাঁস হয়ে যাচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য! নাম ও বয়স সংশোধনের আবেদনের সময় আপলোড করা ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত করায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আবেদনকারীরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হলে গোপনীয়তা নষ্টের পাশাপাশি সংঘটিত হতে পারে ভয়ংকর অপরাধও।

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদে নাম ও বয়সে ভুল থাকলে তা সংশোধন করতে অনলাইনে আবেদন করতে হয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে। ১১টি বোর্ডের সব বোর্ডেই তথ্য সংশোধনের যৌক্তিকতা যাচাই করতে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের পিডিএফ আপলোড করতে হয়। ১০টি বোর্ডে আবেদনকারীর তথ্য ও ডকুমেন্ট কেবল সেবাগ্রহীতা ও বোর্ড কর্তৃপক্ষ দেখতে পেলেও একটি বোর্ডে আবেদনকারীর সব তথ্য ও ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

    বোর্ডের এমন কাণ্ডে চক্ষু চড়কগাছ সেবাগ্রহীতাদের। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের মতো স্পর্শকাতর ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন তারা।

    এক শিক্ষার্থী বলেন, ‘নিরাপত্তার বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ বিবেচনায় রাখবে বলে ভরসা করে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে থাকি। কিন্তু আমাদের ব্যক্তিগত তথ্য হ্যাকাররা পেয়ে গেলে তো আমাদের জন্য হুমকিস্বরূপ। কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।’

    প্রযুক্তিগত দুর্বলতা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এসব ঘটছে জানিয়ে তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হলে অপরাধীরা খুব সহজেই তা কাজে লাগাতে পারবে। এর ফলে হতে পারে ভয়ংকর বিপদ।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ