ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা

    পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা। দেশটির ২৯তম প্রধান বিচারপতি হলেন তিনি।পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    খবরে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ঈসাকে শপথবাক্য পাঠ করান। রোববার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে (প্রেসিডেন্টের সরকারি বাসভবন) এ শপথ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

    শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান আসিম মুনির।

    ডন জানিয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আইওয়ান-ই-সদরে প্রধান বিচারপতি শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত শেষ হলে বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করা হয়। পরে প্রেসিডেন্ট আলভি বিচারপতি ঈসাকে শপথবাক্য পাঠ করান। এসময় তার পাশে স্ত্রী সারিনা ঈসাও উপস্থিত ছিলেন।

    বিচারপতি কাজী ফয়েজ ঈসার জন্ম ১৯৫৯ সালের ২৬ অক্টোবর কোয়েটায়। তার বাবা প্রয়াত কাজী মোহাম্মদ ঈসা ছিলেন পাকিস্তান আন্দোলনের সম্মুখ সারির সদস্য। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। কাজী মোহাম্মদ ঈসার স্ত্রী বেগম সাইদা ঈসা একজন সমাজকর্মী ছিলেন।

    ফয়েজ ঈসার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ হয় কোয়েটায়। পরে তিনি করাচি চলে যান। করাচি গ্রামার স্কুল (কেজিএস) থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করেন। তারপর আইন বিষয়ে পড়াশোনা করতে লন্ডনে গিয়ে ভর্তি হন ইনস অব কোর্ট স্কুল ল’য়ে সেখান থেকে বার প্রফেশনাল পরীক্ষা দেন।

    ১৯৮৫ সালের ৩০ জানুয়ারি বেলুচিস্তান হাইকোর্টের অ্যাডভোকেট হন ফয়েজ ইসা। ১৯৯৮ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত হন। তিনি পাকিস্তানের হাইকোর্ট, ফেডারেল শরীয়ত আদালত এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টে ২৭ বছরেরও বেশি সময় ধরে আইন অনুশীলন করেছেন।

    বিচারপতি ইসা বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তিনি আন্তর্জাতিক সালিশও পরিচালনা করেছেন। কাজী ফয়েজ ঈসা ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ