ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতার রাজশাহী জেল হাসপাতালে মৃত্যু

    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতার রাজশাহী জেল হাসপাতালে মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আবুল কালাম আজাদ (৬৫) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী জেল কারাগার হাসপাতালে মারা গেছেন।

    আবুল কালাম আজাদ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি পাকশীর বাঘইলে।

    আইনি কার্যক্রম শেষে আবুল কালামের মরদেহ রোববার পাকশীর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়।

    পরিবারের বরাত দিয়ে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপি নেতার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জেল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

    কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন এ বিএনপি নেতা।

    আজাদের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অন্ধত্ব, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাকে রাজশাহী জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বিকেলে তিনি মারা যান।

    ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও হামলার ঘটনায় রেল থানায় মামলা হয়।

    ২৫ বছর পর ২০১৯ সালের ৩ জুলাই ওই মামলার রায়ে ২৫ জন যাবজ্জীবন, ১৩ জনের ১০ বছর কারাদণ্ড ও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

    রায়ের পর থেকেই জেল হাজতে ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। পরে তাকে অন্য কয়েদিদের সঙ্গে রাজশাহী জেলে পাঠানো হয়।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ