ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • আজ রাতে ঢাকা মাতাবেন দার্শান রাভাল

    আজ রাতে ঢাকা মাতাবেন দার্শান রাভাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন ভারতীয় গায়ক, সুরকার ও গীতিকার দার্শান রাভাল। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে গান পরিবেশন করবেন তিনি। ‘লেটস ভাইব উইথ দার্শান রাভাল লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজক টোয়েন্টি টু ইভেন্টস।

    বুধবার (১৩ সেপ্টেম্বর) কনসার্টে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছান দার্শান। বিকেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ গায়ক।

    আয়োজকরা জানান, দর্শকদের জন্য গেট ওপেন হবে বেলা ৩টায়। রয়েছে পাঁচ ক্যাটাগরির টিকিট। ভিভিআইপি জোনের টিকিটের মূল্য ১০ হাজার টাকা, ব্লু জোন ৫ হাজার ৫০০ টাকা, ভিআইপি সিটিং জোন ৪ হাজার ৫০০ টাকা, স্প্রেড লাভ জোন ৩ হাজার টাকা ও জেনারেল জোন ২ হাজার টাকা। অনলাইনেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান আয়োজকরা।

    অনুষ্ঠানের আয়োজক টোয়েন্টি-২ ইভেন্টস জানিয়েছে, দার্শান রাভাল তার ভক্তদের জন্য ২ ঘণ্টা গান পরিবেশন করবেন। এ ছাড়া কনসার্টের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

    ২০১৪ সালে একটি সংগীত রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান ভারতের দার্শান রাভাল। এরপর ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমার ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে তার।

    এ শিল্পী গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম কুঁড়িয়েছে। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দার্শানের দারুণ জনপ্রিয়তা।

    ‘লেটস ভাইব উইথ দার্শান রাভাল লাইভ ইন ঢাকা’ কনসার্টের মিডিয়া পার্টনার সময় টিভি।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ