ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সুন্দরবনে বন বিভাগের টহল টিমের গুলি, এক জেলে গুলিবিদ্ধ

    সুন্দরবনে বন বিভাগের টহল টিমের গুলি, এক জেলে গুলিবিদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলেশ্বরী নদী সংলগ্ন কচিখালী-কটকা এলাকা থেকে সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে বন বিভাগের টহল টিম স্মার্ট বাহিনীর গুলিতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। 
    গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জয়নাল মাঝি (৩০) পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

    গুলিবিদ্ধ জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
    আহত জয়নাল জানান, বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরার সময় বন বিভাগের স্মার্ট বাহিনী (টহল টিম) তাদের ধাওয়া করে। 
    এ সময় তারা দ্রুত মাছধরা ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনীর সদস্যরা গুলি করলে গুলিটি তার ডান হাতে এসে লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।  

    কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা ষ্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী ষ্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

    পাথরঘাটা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাইফুজ্জামান বলেন, এক জেলে বন বিভাগের স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে আমরা হাসপাতালে যাওয়ার আগেই তাকে বরিশালে পাঠানো হয়েছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ