ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ভোলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর পুকুরে মিললো নারীর মরদেহ

    ভোলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর পুকুরে মিললো নারীর মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নিখোঁজের ১০ ঘণ্টা পর বসতঘরের পাশের পুকুর থেকে সুরমা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

    সুরমা বেগম ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামে হাবিবুর রহমানের মেয়ে।

    নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সুরমা বেগম অসুস্থ হওয়ায় তার স্বামী কয়েক বছর আগে তাকে বাবার বাড়ি রেখে যান। এরপর আর তার কোনো খোঁজ খবর নেননি। 

    তখন থেকেই সুরমা বেগম তার বাবার বাড়ির একটি ঘরে বসবাস করছিল। রোববার রাতে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। তার পরিবারের লোকজন রাতে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি।

    তারা আরও জানান, সকালের দিকে বাড়ির পাশের পুকুরে সুরমার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাদের দাবি সুরমার মৃগী রোগ ছিল। পুকুরের হাত-মুখ ধলাতে গিয়ে হয়তো তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান।

    মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। স্থানীয়রা ও তার পরিবারের সদস্যের দাবি সুরমার মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে ডুবে মারা যান। তবে আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে মনপুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ