ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • নায়িকা মহালক্ষ্মীকে বিয়ে করা সেই প্রযোজক গ্রেপ্তার

     নায়িকা মহালক্ষ্মীকে বিয়ে করা সেই প্রযোজক গ্রেপ্তার
    নায়িকা মহালক্ষ্মীকে বিয়ে করা সেই প্রযোজক গ্রেপ্তারছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে এ জুটিকে। ইনস্টাগ্রাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর কিছু দিন আগে নায়িকা মহালক্ষ্মীকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন। এবার তিনি অন্য কারণে খবরের শিরোনাম হলেন।

    জানা গেছে, প্রায় ১৬ কোটি রুপি প্রতারণার অভিযোগে ওই প্রযোজককে গ্রেপ্তার করা হয়েছে।

    এনিয়ে চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।  

    ২০২০ সালে পৌরসভার আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ পেয়েছিল চন্দ্রশেখরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার রুপি নেওয়া হয়েছিল।

    অভিযোগ, ওই অর্থ নেওয়ার পর চন্দ্রশেখরের সংস্থা কাজ শুরু করেনি। আবার তা ফিরিয়েও দেয়নি। এই জন্যই  অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ওই প্রযোজককে গ্রেপ্তার করা হয়েছে।

    তামিল চলচ্চিত্র জগতে চন্দ্রশেখরের বেশ নামডাক রয়েছে। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা তৈরি হয়েছে। রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন নায়িকা মহালক্ষ্মী। সেই সিনেমার শুটিংয়েই তাদের দেখা ও পরিচয়।  পরে যা প্রণয়ে রূপলাভ করে। তা নিয়ে রীতিমতো ট্রলের শিকারও হন ওই জুটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ