ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কো, নিহত বেড়ে ২৯৬

    ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কো, নিহত বেড়ে ২৯৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতে  কমপক্ষে ২৯৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

    ৯ সেপ্টেম্বর বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানে।

    মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ২৯৬ জন নিহত এবং অন্তত ১৫৩ জন আহত হয়েছেন।

    ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ১৮.৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি স্থানীয় সময় ১১টা ১১ মিনিটে আঘাত হানে।
     
     শক্তিশালী এই ভূমিকম্পে রাবাত থেকে শুরু করে উত্তরের সিদি ইফনিসহ পুরো দেশ কেঁপে ওঠে। মরক্কোর সশস্ত্র বাহিনী বলছে, ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
     
    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মরক্কোর জনগণের উদ্দেশে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আফটারশকের ঝুঁকির কথা বিবেচনা করে আমরা আপনাদের সতর্কতা অবলম্বন এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছি।
     
    ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার রাতের ভূমিকম্পটি অস্বাভাবিক শক্তিশালী ছিল।
     
    ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।
     
    যেখানে ভূমিকম্পটি সংঘটিতে হয়েছে সেখানে সাধারণত ভূমিকম্প হতে দেখা যায় না। কিন্তু শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে-এটি ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ