ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • দৌলতখানে আওয়ামী লীগের  সম্ভাব্য প্রার্থী  ইউছুফ রাজ'র গণসংযোগ 

    দৌলতখানে আওয়ামী লীগের  সম্ভাব্য প্রার্থী  ইউছুফ রাজ'র গণসংযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে গণসংযোগ করেছেন ভোলা-২ আসনে  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়   স্বাস্থ্য  ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যাপক ডা. আফতাব ইউছুফ রাজ।  

    বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনভর তিনি উপজেলার বিভিন্ন  ইউনিয়ন ও বাজারে  গণসংযোগ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা করেন। এসময় তিনি সাধারণ  মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের  লিফলেট বিতরণ  করেন। 

    গণসংযোগকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুল  খালেকসহ আওয়ামী লীগের  অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বৃহস্পতিবার সকাল  থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোলার উপ-শহর বাংলা বাজার, চরখলিফা ইউনিয়নের শাপলা বাজার, দলিলউদ্দিন খায়ের হাট,  মিয়ার হাট ও ভবানীপুর ইউনিয়নে গণসংযোগ  করেন ও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন। 

    পরে সন্ধ্যায় দৌলতখান  পৌরশহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়  করেন অধ্যাপক ডা. আফতাব ইউছুফ রাজ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ