ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫৩

    বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহত ৫৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানাগেছে নিহতদের মধ্যে সেনাসদস্যও রয়েছেন ১৭ জন ।

    বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলে এক সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

    বুরকিনা ফাসোর উত্তরে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় গত সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি এলাকায় ১৭ জন সৈন্য এবং সেনাবাহিনীকে সহায়তাকারী ৩৬ জন স্বেচ্ছাসেবক নিহত হন।

    সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা হামলায় বেশকিছু বিদ্রোহী নিহত এবং তাদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে ওই এলাকায় অভিযান এখনও চলছে।

    ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলা করে চলেছে বুরকিনা ফাসো। দুই বছর আগে বিদ্রোহীদের হটিয়ে ওই শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।  

    এই বছর বুরকিনা ফাসোতে সহিংসতা বেড়েছে, জানাগেছে দেশের প্রায় অর্ধেকই সরকারি নিয়ন্ত্রণের বাইরে। যার কারণে ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ রয়েছেন অনাহারের দ্বারপ্রান্তে। প্রায় ২৩ মিলিয়ন জনসংখ্যার এই দেশটিতে গত বছর দুটি সামরিক অভ্যুত্থান হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ