ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • নিজের বাড়িতে পাওয়া গেল অভিনেত্রীর ঝুলন্ত দেহ

    নিজের বাড়িতে পাওয়া গেল অভিনেত্রীর ঝুলন্ত দেহ
    অপর্ণা নায়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একের পর এক অপমৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ভারতের বিনোদন-দুনিয়া থেকে। গেল কয়েক মাসে অভিনেত্রী পল্লবী দে ও বৈশালী টক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাওয়া গেল মালায়লম সিনেমার অভিনেত্রী অপর্ণা নায়ারের মরদেহ। তিরুঅনন্তপুরমে অপর্ণার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। ৩১ বছর বয়সী অপর্ণার অস্বাভাবিক মৃত্যুর খবর হাসপাতালের পক্ষ থেকেই পৌঁছায় পুলিশের কাছে। অভিনেত্রীর মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কারামানা পুলিশ। তাদের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন অপর্ণা। অভিনেত্রীর স্বামী এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    জানা গেছে, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখন বাড়িতেই ছিলেন তার মা এবং বোন। মৃত্য়ুর কয়েক ঘণ্টা আগেই মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করেছিলেন। সেই পোস্টে মেয়ের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন অপর্ণা। সেই ভিডিওই এখন ভাইরাল।

    ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’র মতো হিট সিনেমায় অভিনয় করেছিলেন অপর্ণা নায়ার। মোহনলালের ‘চন্দ্রমুখী’ সিনেমায় পাঞ্চালির চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ