ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

    ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেটার মালিকানাধীন ফেসবুক বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রায় সব বয়সী নারী পুরুষ ব্যবহার করছেন ফেসবুক। নিজের ব্যক্তিগত ও প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে শেয়ার করেন অনেকে।

    বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী চ্যাটের জন্য মেসেঞ্জার ব্যবহার করেন। এই মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে চ্যাট করার সঙ্গে সঙ্গে ভিডিও এবং অডিও কল করা যায়। অনেকে আবার মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড না করে, মেসেঞ্জার লাইট অ্যাপ ডাউনলোড করেন।

    যারা মেসেঞ্জারের লাইট ভার্সনটি ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ দিলো মেটা। আগামী মাসেই বন্ধ করে দেওয়া হতে চলেছে এই মেসেঞ্জার লাইট অ্যাপ। বর্তমানে এই অ্যাপটির ইউজারদের কাছে একটি বার্তা পাঠানো হচ্ছে। সেই বার্তায় তাদের চ্যাটিং চালিয়ে যাওয়ার জন্য মেসেঞ্জার ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

    এরই মধ্যে মেসেঞ্জার লাইট অ্যাপটি নতুন ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ১৮ সেপ্টেম্বরের পরে পুরোনো ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তাই এই মুহূর্তে আপনিও যদি এই অ্যাপের ব্যবহারকারী হন তাহলে তা ডিলিট করুন। সেই সঙ্গে আসল মেসেঞ্জার ব্যবহার শুরু করুন।

    ২০১৬ সালে মেটা কম-শক্তিশালী অ্যান্ড্রয়েড ডিভাইসের ইউজারদের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করেছিল। কম স্টোরেজ স্পেস এবং পাওয়ার ব্যবহার করার জন্য মেসেঞ্জার লাইট অ্যাপে শুধু প্রয়োজনীয় ফিচারগুলো ছিল। পরে মেটা আইওএসের জন্য মেসেঞ্জার লাইট প্রকাশ করলেও, কোম্পানিটি ২০২০ সালে এটি বন্ধ করে দিয়েছে। অ্যাপটির লাইট সংস্করণ বিশ্বব্যাপী প্রায় ৭৬০ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। তারপরও এটি বন্ধ করে দিচ্ছে মেটা।

    সূত্র: দ্য ভার্জ


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ