ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সরকারকে ব্যর্থ প্রমাণের নীলনকশার বাস্তবায়ন চলছে: শেখ পরশ

    সরকারকে ব্যর্থ প্রমাণের নীলনকশার বাস্তবায়ন চলছে: শেখ পরশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, শেখ হাসিনার নৌকাকে ভোট দিলে আপনাদের জীবন মানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকবে।


    একটু যদি পেছনের দিকে তাকান দেখতে পাবেন বিএনপির সময় কী অবস্থা ছিল।  রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা কী ছিল? আর এখন শেখ হাসিনার পরিকল্পনায় আপনাদের জন্য উন্নত স্মার্ট বাংলাদেশ।  

    আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বলেন, একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে, যে সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। নৌকার ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আর এ নীলনকশার বাস্তবায়নে মাঠে নেমেছেন এক-এগারোর কুশীলবরা।

    মঙ্গলবার (২৯ আগস্ট) মহাখালীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ ‘১৫ আগস্টের শহীদদের স্মরণে’ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

    শেখ পরশ বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। ১৯৭৫ সালের সবশেষ করে ফেলার পরেও দেশের জনগণ আমাদের পাশে ছিল বলে আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক। ২০০১ সালের পর শত অত্যাচার, নির্যাতন ও হত্যার রাজনীতি করেও ওরা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের তাদের মতাদর্শ থেকে টলাতে পারেননি, নৌকার ভোটারদের টলাতে পারেনি। এই সংগঠনের ভিত্তি অনেক শক্ত।  

    তিনি আরও বলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সর্বজনীন পেনশন প্ল্যান: সে স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী ব্যতীত দেশের সব নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হলো। কারো বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে এটিতে নিবন্ধন করতে পারবেন।  

    ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ