ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মুক্তি পেলেও বন্দি থাকবেন ইমরান

    মুক্তি পেলেও বন্দি থাকবেন ইমরান
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তোশাখানা দুর্নীতি মামলার তিন বছরের সাজা থেকে মুক্তি পেলেও কারাগারে বন্দিই থাকতে হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সাইফার মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হবে।


    সেটিতে জামিন না পাওয়া পর্যন্ত তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান মুক্তি পাচ্ছেন না। মঙ্গলবার (২৯ আগস্ট) পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, অ্যাটোক কারাগারে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি সম্প্রতি প্রতিষ্ঠিত সরকারি গোপন নথি আইনের বিশেষ আদালত থেকে পাঠানো হয়েছে। এতে পিটিআই চেয়ারম্যানকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (৩০ আগস্ট) তাকে গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

    ডনের প্রতিবেদনে চিঠিটি প্রকাশ করা হয়েছে। অ্যাটোক কারাগারের সুপারিন্টেনডেন্টের কাছে ওই চিঠিটি পাঠান সরকারি গোপন নথি আইনের বিশেষ আদালতের বিচারক হাসনাত মুহাম্মদ জুলকারনাইন। তিনি চিঠিতে বলেছেন, অভিযুক্ত ইমরান খান নিয়াজি, পিতা ইকরামুল্লাহ খান নিয়াজি, ঠিকানা জামান পার্ক লাহোর; যিনি ইতিমধ্যে বিভাগীয় জেলে আটক আছেন। তাকে বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হলো।

    এর আগে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দেওয়া সাজা স্থগিতের ঘোষণা দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এরপরই তাকে জামিনে মুক্তির আদেশ দেওয়া হয়। কিন্তু সাইফার মামলায় পিটিআই চেয়ারম্যানের মুক্তিতে বাধা পড়লো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ