ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন লেগে ১০ জন নিহত

    ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন লেগে ১০ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন।

    শনিবার (২৬ আগস্ট) ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে। খবর এনডিটিভির।

    প্রাথমিকভাবে জানা গেছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তর প্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

    স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আগুন লাগা ট্রেনটি একটি পর্যটকবাহী ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে। আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
     
    মাদুরাই জেলার কালেক্টর এমএস সঙ্গীতা জানিয়েছেন, ট্রেনের বগিতে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
     দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, ট্রেনে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।
    ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং বগি থেকে পোড়া মরদেহ বের করে আনেন।

    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ