ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • টুইটারে খবর পড়ার নতুন নিয়ম আনছেন ইলন মাস্ক

    টুইটারে খবর পড়ার নতুন নিয়ম আনছেন ইলন মাস্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টুইটারের মালিকানা ইলন মাস্ক হাতে নেওয়ার পর থেকেই একের পর এক বদল আসছে সাইটটিতে। কিছুদিন আগেই গ্রাহকদের ইলন মাস্ক জানিয়েছে টুইটারে খবর পড়তে হলে টাকা লাগবে ব্যবহাকারীদের। অর্থাৎ সাবস্ক্রিপশনের পরই তারা এই প্ল্যাটফর্মে দেশ-বিদেশের বিভিন্ন পোর্টালের খবর পড়তে পারবেন।

    এবার নিয়ে এলো নতুন ঘোষণা, এখন থেকে টুইটারে খবরের শিরোনাম দেখা যাবে না। অর্থাৎ, সংবাদমাধ্যমগুলো আগের নিয়মে আর এই প্ল্যাটফর্মে খবর পোস্ট করতে পারবে না। এতদিন কোনো খবরের লিংক সেখানে পোস্ট করলে ছবি এবং তার নিচে খবরের শিরোনামটি দেখায়। কিন্তু এবার আর শিরোনাম দেখা যাবে না।


    মূলত টুইটে যাতে জায়গা কম লাগে, সেই জন্যই এই সিদ্ধান্ত। অর্থাৎ হেডলাইন না থাকলে টুইটটি জায়গা কম নেবে। ফলে টাইমলাইনে বেশি পরিমাণ টুইট একসঙ্গে দেখা যাবে। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, তাহলে কীভাবে দেখাবে সংবাদের পোস্টগুলো?


    নতুন নিয়ম চালু হলে, খবরের ইউআরএলটি টুইটারে পোস্ট করলে সেই লিংক এবং খবরে দেওয়া ছবিটি দেখাবে। কিন্তু ছবির নিচের শিরোনামটি দেখা যাবে না। লিংকে ক্লিক করলেই ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন। তবে একান্তই কোনো সংবাদমাধ্যম যদি হেডলাইনটি জানাতে চান, তাহলে ম্যানুয়ালি তা লিখে পোস্ট করতে হবে ইউআরএলটির উপরে। অর্থাৎ কোনো খবরের শিরোনাম জানতে হলে ছবি ও লিংকের উপরে চোখ রাখতে হবে ব্যবহারকারীদের।

    সূত্র: ইন্ডিয়া টুডে


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ