ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন মির্জা ফখরুল

    চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা দিয়েছেন মির্জা ফখরুল।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম। তিনিও সেখানে চিকিৎসা নেবেন।

    কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

    মির্জা ফখরুল গতকাল বুধবার প্রথম আলোকে বলেছেন, নতুন করে তাঁর শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাঁকে সিঙ্গাপুরে যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তাঁর চিকিৎসকের কাছ থেকে সময় নেওয়া ছিল। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন।

    বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা দুজনেই অসুস্থ। আমার স্ত্রীর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। আর আমার নতুন করে কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে।’

    দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ