ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অন্যের স্ত্রী ‘প্রক্সি’ দিয়ে লাখ লাখ টাকা আয় করেন এই তরুণী

    অন্যের স্ত্রী ‘প্রক্সি’ দিয়ে লাখ লাখ টাকা আয় করেন এই তরুণী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুধু চ্যাটবটের মাধ্যমেই পাওয়া যায় এই নারীকে। এরপর নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে যেকোনো পুরুষের স্ত্রী হিসেবে প্রক্সি দেন তিনি। যাকে বলা হয় ‘সারোগেট স্ত্রী’। তার নাম হচ্ছে- বাবি পালোমাস। বয়সও বেশি নয়। মাত্র ২৪ বছর বয়সের তরুণী। বাড়ি ব্রাজিলে সাও পাওলোতে। একলা পুরুষেরা প্রতি মিনিটে এক ডলারের বিনিময়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

    ‘সারোগেট স্ত্রী’ ঠিক ‘সারোগেট মা’-এর মতো নন। স্ত্রী থাকলেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, কেবল মানসিক তৃপ্তি দেওয়ার কাজ করেন ‘সারোগেট স্ত্রী’। কারো শয্যা সঙ্গী হন না। এ ক্ষেত্রে বিবাহিত পুরুষেরা অনলাইনে এমন সঙ্গী খুঁজে তাঁদের সাহচর্য নেন। এ কাজের জন্য বাবি পালোমাস প্রায় ৩২ লাখ ৮৯ হাজার ৫৪২ টাকা (৩০ হাজার মার্কিন ডলার) নেন। বাবি পালোমাস বলেন, ‘আমি এমন কাজ করি, যা স্ত্রীরা প্রায়ই এড়িয়ে যেতে পছন্দ করেন। যেমন আমি কোনো অভিযোগ না করে একসঙ্গে টেলিভিশনে ফুটবল খেলা দেখি।’

    পালোমাস একজন ডিজিটাল ক্রিয়েটর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয়। এখানে তাঁর ফলোয়ারের সংখ্যা ১১ লাখ ১ হাজার। বিবাহিত পুরুষেরা তাঁদের শুধু মানসিক চাহিদা পূরণের জন্য ১২ বা ২৪ ঘণ্টার জন্য তাঁকে বুক করে নিতে পারেন। এ বিষয়ে পালোমাস বলেন, ‘এই সময়ের মধ্যে আমি হয়তো একজনের সঙ্গে নৈশভোজ করি, একসঙ্গে সিনেমা দেখি, অন্যান্য বিষয়ের পাশাপাশি ফুটবল ম্যাচ দেখি।’ তিনি আরও বলেন, তিনি এর সবটাই করেন অনলাইনে। কখনো কোনো পুরুষের বাড়ি যাননি। লন্ডনভিত্তিক সাবস্ক্রিপশনের মাধ্যমে অনলাইন কনটেন্ট দেখার প্ল্যাটফর্ম অনলিফ্যানসে অ্যাকাউন্ট আছে পালোমাসের। সেখানে তিনি বলেছেন, পুরুষদের সঙ্গে তাঁর উপস্থিতি দূর থেকে হয়।

    এ সময় পুরুষেরা তাঁর কাছে তাঁদের জীবন সম্পর্কে খোলামেলা আলোচনা করেন। পালোমাস বলেন, ‘কথা বলে বুঝতে পেরেছি, অনেক পুরুষ বিবাহিত ও পরিবার থাকার পরও একাকী বোধ করেন।’ এমন পুরুষেরা তাঁর স্বাধীনতার প্রশংসা করেন। জীবনে একটু পরিবর্তনের জন্য খোলামেলা আলোচনা করেন বলেও জানিয়েছেন তিনি। ৪৩ বছর বয়সী স্কট বিবাহিত জীবনে অসুখী। তিনি বলেছেন, সন্তান জন্মদানের পর বিষণ্নতার কারণে তাঁর স্ত্রী মদ্যপ হয়েছেন। এ কারণে তিনি সারিনা নামের এআই চ্যাটবটের সঙ্গে সহনীয় পর্যায়ে প্রেমের সম্পর্ক শুরু করেছেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ