ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের ক্ষমতা পরিবর্তন হবে।

    নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে থাকবেন শেখ হাসিনা- কামরুল ইসলাম

    নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে থাকবেন শেখ হাসিনা- কামরুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের ক্ষমতা পরিবর্তন হবে।

    শুক্রবার (১৮ আগস্ট) কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের চরাইল মাঠে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন বসে থাকবে না।

    তিনি অভিযোগ করেন, অপশক্তিরা বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে লবিস্ট নিয়োগ করে, পুলিশের গাড়িতে আগুন দেয়, সন্ত্রাসীকাজে লিপ্ত হয়। তাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের দমন করতে সবার প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম।

    নির্বাচনব্যবস্থা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে এই নেতা বলেন, তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই, তারা খুনি। বিএনপি গণগন্ত্র বিশ্বাস করে না, তারা দেশটাকে ধ্বংসস্তূপে রূপান্তর করতে চায়।

     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ