ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • আজ নগরীতে গণমিছিল

    বরিশালে বিএনপির তিনদিনের কর্মসূচি শুরু

    বরিশালে বিএনপির তিনদিনের কর্মসূচি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
    ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল করবে মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ব্যারিস্ট্রার শাহজাহান ওমর- বীর উত্তম।
    বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালে তিনদিনব্যাপী কর্মসূচি পালন শুরু করেছেন তারা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নগরীর পোর্ট রোড জামে মসজিদের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসময় পথচারীসহ বেশি শ্রেণি-পেশার মানুষের হাতে বিএনপির দাবি সম্বলিত লিফলেট তুলে দেয়া হয়। এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডেও এই কর্মসূচি পালন হয়েছে।

    রিপন বলেন, ‘ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অবৈধ লুলেটার ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে যুগপৎ আন্দোলনের ধারায় গণমিছিল করবে মহানগর বিএনপি। এ কর্মসূচি স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর- বীর উত্তম গণমিছিলের নেতৃত্ব দিবেন।
    এছাড়া আগামীকাল শনিবার পদযাত্রা কর্মসূচি পালন করবে মহানগর বিএনপি। ওইদিন সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এদিন মহানগর বিএনপির সাথে একাত্ম হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে উত্তর জেলা বিএনপি।
    একইদিন বরিশাল জেলা (দক্ষিণ) পদযাত্রা কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন দক্ষিণ জেলার পাদক আবুল কালাম শাহীন.
     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ