ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ

    সৌদিতে এক বছরে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এ সংখ্যা বেশ উদ্বেগের। তবে বিবাহ বিচ্ছেদের মতো নেতিবাচক সামাজিক ব্যধি থেকে বাদ যায়নি মুসলিম প্রধান দেশ সৌদি আরবও।

    সম্প্রতি সৌদির সরকারি পরিসংখ্যান সংস্থার প্রকাশিত ‘নারী প্রতিবেদন-২০২২’ থেকে জানা গেছে, গত বছর দেশটিতে সাড়ে তিন লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে।
    এরমধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি দেখা গেছে ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে। এই বয়সী মোট ৫৪ হাজার নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছিল। এদিক দিয়ে দ্বিতীয়স্থানে আছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। গত বছর এই বয়সী ৫৩ হাজার নারী স্বামীর সংসার ছেড়েছিলেন। এছাড়া গত বছর বিধবা বা স্বামী হারা হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী।  

    বিভিন্ন জরিপ, রেজিস্টারের তথ্য এবং ২০২২ সালের আদমশুমারির তথ্য গবেষণা করে এসব তথ্য পাওয়া গেছে। এই পরিসংখ্যানের মাধ্যমে সমাজের বিভিন্ন খাত যেমন— শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে নারীদের অবস্থান সম্পর্কে জানা গেছে।

    এছাড়া এই পরিসংখ্যানে বেরিয়ে এসেছে বর্তমানে সৌদিতে ১৫-১৯ এবং ২০-২৪ বছর বয়সী মেয়েদের সংখ্যা বেশি। বর্তমানে দেশটিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরী রয়েছে ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ জন। আর ২০ থেকে ২৪ বছর বয়সী মেয়ে রয়েছে ৮ লাখ ৫০ হাজার ৭৮০ জন।

    এছাড়া পরিসংখ্যানের মাধ্যমে জানা গেছে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা বেড়েছে। দেশটিতে বেকার নারীর সংখ্যা অনেক কমেছে। এছাড়া অর্থনেতিক ক্ষেত্রে ও শেয়ার বাজারেও তাদের অবদান বেড়েছে।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ