ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, নারী-শিশুসহ আটক ১৩

     ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, নারী-শিশুসহ আটক ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল রাত থেকে ঘিরে রাখা বাড়িটি থেকে নারী, শিশুসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু।

    আটককৃতরা হলেন, সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও হাবিবা বিনতে শফিকুল (২০)।‌

    গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা টাট্টিউলি গ্রামের বাইশালীবাড়ি এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়।

    আজ শনিবার (১২ আগস্ট) সকাল ৭টায় অভিযান শুরু করে সিটিটিসি। সকাল ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

    সিটিটিসির সোয়াত টিমের ‘অপারেশন হিল সাইড’ নামে অভিযান শেষে সিটিটিসি প্রধান সাংবাদিকদের বলেন, কুলাউড়ায় যে জঙ্গিরা আস্তানা গেড়েছিল, তারা বাংলাদেশে নতুন উগ্রবাদী ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামক সংগঠনের সক্রিয় সদস্য। এক সপ্তাহ আগে খবর পাই মৌলভীবাজার জেলার কোথাও নতুন এই উগ্রবাদী সংগঠনের আস্তানা রয়েছে।

    গতকাল শুক্রবার আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হই, কুলাউড়া উপজেলার নির্জন পাহাড়ি এলাকা পূর্ব টাট্টিউলিতে সে আস্তানা।

    সে মোতাবেক শুক্রবার রাত থেকে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ আস্তানাটি ঘিরে রাখে জানিয়ে তিনি বলেন, আজ শনিবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি সোয়াত টিম অভিযানে নামে। বিনা বাধায় আস্তানা থেকে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশুকে আটক করা হয়। অভিযানে আস্তানা থেকে বিস্ফোরকসহ জিহাদি বই, টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

    সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জঙ্গি আস্তানা গড়তে কুলাউড়া পাহাড়ে ৫০ শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করে তারা বসবাস করছিলেন। আরো অনেকে এই আস্তানায় ছিল বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা সবাইকে দ্রুতই আইনের আওতায় আনতে সক্ষম হব।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ