ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পৃথিবীর খুব কাছেই লুকিয়ে আছে এলিয়েন!

    পৃথিবীর খুব কাছেই লুকিয়ে আছে এলিয়েন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত আড়াই বছরে যুক্তরাজ্যে দেখা গেছে প্রায় এক হাজার রহস্যময় বস্তু। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট (ইউএফও)। এ কারণে দেশটির বিজ্ঞানীরা ধারণা করছেন, পৃথিবীর খুব কাছেই লুকিয়ে আছে ভিনগ্রহের প্রাণী (এলিয়েন)। 

    যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি রেকর্ড বলছে, সৌরজগতের আশপাশেই এখন থাকতে পারে এলিয়েন। কয়েক বছরে দেখা ইউএফওর মাধ্যমে সে লক্ষণই পাওয়া গেছে। এলিয়েন চাচ্ছে না, মানুষ তাদের শনাক্ত করুক। 

    যুক্তরাজ্যের আকাশে এমন বস্তুর কার্যক্রম যাচাই করার জন্য এরই মধ্যে একটি ম্যাপ বানানো হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয় এর কার্যক্রম। সেই ম্যাপের হটস্পট এখন গ্ল্যাসগো।

    যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম মিরর বলছে, ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৯৫৭টি ইউএফও দেখা গেছে। এর মধ্যে ২০২১ সালেই দেখা গেছে ৪১০টি। আর ২০২২ সালে দেখা গেছে আরও বেশি, ৪৯৪টি। 

    যেসব ইউএফও দেখা গেছে, সেগুলোর মধ্যে চারভাগের এক ভাগই তারার মতো দেখতে। এগুলো আকাশে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছিল। বাকিগুলো দেখতে গোলক ও সিলিন্ডারের মতো দেখতে। এগুলো আসলে কী, তা জানা যায়নি। 

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ