ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ২০ মিনিটে ২ লিটার পানি খেয়ে মারা গেছেন তিনি

    ২০ মিনিটে ২ লিটার পানি খেয়ে মারা গেছেন তিনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানির অপর নাম জীবন। কিন্তু এই পানি পান করেই কারো মৃত্যু হয়েছে, এমন কথা কি কেউ কখনও শুনেছে? বোধহয় না। শুনতে খুব অদ্ভুত লাগলেও বাস্তবেই এই ঘটনা ঘটেছে অ্যাশলে সামারস নামের এক মার্কিন তরুণীর সঙ্গে। ২০ মিনিটে ২ লিটার পানি খেয়ে মারা গেছেন তিনি।

    এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লেক ফ্রিম্যানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে। প্রচণ্ড গরমে খুব তৃষ্ণা পায় তার। যার কারণে মাত্র ২০ মিনিটের মধ্যে ২ লিটার পানি পান করেন তিনি। এরপরই সে জ্ঞান হারিয়ে ফেলে।

    অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, অ্যাশলে ২০ মিনিটে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসেবে ৪ বোতলে ৬৪ আউন্স বা প্রায় ২ ‍লিটার পানি ছিল।

    তিনি বলেন, লেক ফ্রিম্যান থেকে ফিরে বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফেরেনি। হলি নামে তার আরেক বোন অ্যাশলেকে হাসপাতালে ভর্তির বিষয়টি তাকে ফোন করে জানান। তবে সে সময় তারা জানতেন না, কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

    চিকিৎসকেরা অ্যাশলের পরিবারকে জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়। 

    হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এই সমস্যা দেখা দেয়। হাইপোনাট্রেমিয়া লক্ষণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা অনুভব করা, মাংসপেশিতে সংকোচন, বমি বমি ভাব ও মাথাব্যথা।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ