ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • চীনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে নিহত ৬ ও নিখোঁজ ৪

    চীনের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে নিহত ৬ ও নিখোঁজ ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় ১ সপ্তাহেরও বেশি সময় ধরে চীনের বিভিন্ন অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনমানুষ ভোগান্তিতে আছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হয়েছে। শুক্রবার বেইজিং জানায়, গত মাসে প্রাকৃতিক দুর্যোগে মোট ১৪৭ জন নিহত ও নিখোঁজ হয়েছেন।

    রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জিনহুয়া জানায়, শুলান শহরে ভারী বৃষ্টিপাতের পর আরও ৬ জন নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছেন।

    এ অঞ্চলের মানুষদের জায়গা দিতে ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রায় ১৯ হাজার মানুষকে এখান থেকে সরানো হয়েছে।

    চীনের মূল ভূখণ্ডে ডকসুরি টাইফুন আঘাত হানার পর থেকে সারা দেশে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে এ বছরই।

    অপ্রত্যাশিত এই বৃষ্টিপাতে দেশটির অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অসংখ্য জেলা পানিতে নিমজ্জিত হয়েছে। উদ্ধার কাজের সঙ্গে নিযুক্ত সংস্থাগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনে রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হয়েছে। শুক্রবার বেইজিং জানায়, গত মাসে প্রাকৃতিক দুর্যোগে মোট ১৪৭ জন নিহত ও নিখোঁজ হয়েছেন।

    রবিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জিনহুয়া জানায়, শুলান শহরে ভারী বৃষ্টিপাতের পর আরও ৬ জন নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছেন।

    এ অঞ্চলের মানুষদের জায়গা দিতে ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রায় ১৯ হাজার মানুষকে এখান থেকে সরানো হয়েছে।

    চীনের মূল ভূখণ্ডে ডকসুরি টাইফুন আঘাত হানার পর থেকে সারা দেশে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে এ বছরই।

    অপ্রত্যাশিত এই বৃষ্টিপাতে দেশটির অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং অসংখ্য জেলা পানিতে নিমজ্জিত হয়েছে। উদ্ধার কাজের সঙ্গে নিযুক্ত সংস্থাগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।

    চীনের কর্মকর্তারা জানান, হেবেই প্রদেশের এক শহরে অন্তত ১০ বন্যাকবলিত ব্যক্তি নিহত হয়েছেন। এই অঞ্চল থেকে ১৫ লাখ মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

    ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় রাজধানী বেইজিং এ রোববার দুপুর পর্যন্ত 'রেড অ্যালার্ট' প্রযোজ্য ছিল।

    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ