ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দাখিলের ফলাফলে ঝালকাঠির এনএস কামিল মাদরাসার সাফল্যের ধারা অব্যাহত

    দাখিলের ফলাফলে ঝালকাঠির এনএস কামিল মাদরাসার সাফল্যের ধারা অব্যাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাখিল পরীক্ষার ফলাফলে মাদরাসা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা এ বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে।

    তাদের মধ্যে ১২৫ জন জিপিএ ৫ এবং ১৮৭ জন ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত এ মাদরাসা প্রতিবছরই দাখিলের ফলাফলে শীর্ষস্থান ও সাফল্য অর্জন করে। 

    মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী মাওলানা শহিদুল ইসলাম শুক্রবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করেন। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছা সে মেতে ওঠে মাদরাসার ক্যাম্পাস। 

    মাদরাসার অধ্যক্ষ মুফতি গাজী শহিদুল ইসলাম জানান, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপলাভ করেছে। ফলাফলে প্রতিবছরই মাদরাসাটি এগিয়ে থাকে। বর্তমানে এ মাদরাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় দেশের সেরা হয়ে গৌরব অর্জন করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য তিনি শুকরিয়া আদায় করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ