ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ক্ষমতাসীনরাও সমাবেশ করবে শুক্রবার

    ক্ষমতাসীনরাও সমাবেশ করবে শুক্রবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃহস্পতিবারের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

    বুধবার (২৬ জুলাই) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় আগামীকালের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।


    এর আগে মঞ্চ করেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি পায়নি ক্ষমতাসীনদের তিন সংগঠন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম মাঠ চেয়েছিল তারা। সেখানেও মেলেনি অনুমোদন।

    পরে রাতে ধানমন্ডি ৩/এ বৈঠক করে পুরাতন বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই স্থান পরিদর্শনে যায় প্রতিনিধি দল।

    পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানায়, মাঠটি সমাবেশ করার উপযোগী নয়। এজন্য একদিন পিছিয়ে শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীনরা।


    এদিকে, বর্তমান সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্তির এক দফা সামনে রেখে ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের তারিখ পিছিয়েছে বিএনপি। একদিন পিছিয়ে বৃহস্পতিবারের মহাসমাবেশ কর্মসূচি আগামী শুক্রবার (২৮ জুলাই) করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।


    বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ