ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • তাসকিনের পর এলপিএলে খেলার প্রস্তাব পেলেন শরিফুল-হৃদয়

    তাসকিনের পর এলপিএলে খেলার প্রস্তাব পেলেন শরিফুল-হৃদয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগেই জানা গিয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ। এবার তালিকায় যুক্ত হলো আরও দুই নাম- শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়।

    তাসকিনকে প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অরা। অন্যদিকে হৃদয়কে জাফনা কিংস এবং শরিফুলকে প্রস্তাব দিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তারা।

    বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনকে আরও আগেই দলে ভিড়িয়েছে এলপিএলের দল গল টাইটান্স। দুজনেই এবারের আসরে খেলবেন।

    বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন সাকিব। সেখানে দুর্দান্ত ফর্মেও আছেন বাংলাদেশে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
    অপরাদিকে তাসকিন খেলছেন জিম আফ্রো টি-টোয়েন্টি লিগে। বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলা এই ডানহাতি পেসার ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

    তাসকিন এ বছরের শুরুর দিকে কাউন্টি দল ইয়ার্কশায়ারের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় এনওসি (অনাপত্তিপত্র) পাননি তিনি।

    এছাড়া ডাক পেয়েছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আইপিএল থেকেও। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

    অন্যদিকে হৃদয় ও শরিফুলের জন্য জন্য এলপিএলে খেলার ডাক এলো এই প্রথমবার। ২২ বছর বয়সী ব্যাটার হৃদয় এখন পর্যন্ত ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর রান ১ হাজার ২৮২, গড় ২৯.১৩ এবং স্ট্রাইক রেট ১২২.৪৪। তবে ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৩৫.৬৬। আফগানিস্তানের বিপক্ষে গত ১৪ জুলাই তার ৩২ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসটি এখন পর্যন্ত তার ক্যারিয়ার সর্বোচ্চ।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ